২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নগদ ক্যাম্পেইনের বিজয়ীর বাড়িতে অভিনেতা ফজলুর রহমান বাবু

প্লাবন রায় বলেন, “আমাদের সবচেয়ে পছন্দের অভিনেতার সাথে বাবাকে দেখা করিয়ে দেওয়ার জন্য নগদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 09:33 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদের ‘হ্যালো বাবা’ ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন ৩৫ জন বিজয়ী। 

পুরো ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের মধ্যে একজন সৌভাগ্যবান বিজয়ীর বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দিনভর গল্প-আড্ডায় সময় কাটিয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। 

ক্যাম্পেইনে অংশ নিয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন ধামরাইয়ের প্লাবন রায়। 

সম্প্রতি প্লাবনের বাড়িতে যান অভিনেতা ফজলুর রহমান বাবু। সেখানে তিনি প্লাবনের বৃদ্ধ বাবা ও পরিবারের বাকি সদস্যদের সঙ্গে গল্প করে সময় কাটান বলে বৃহস্পতিবার নগদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

প্লাবন রায় নিজের নগদ ওয়ালেট দিয়ে তার বাবার মোবাইল নম্বরে ১০০ টাকা রিচার্জ করে নগদের ‘হ্যালো বাবা’ ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন।

তিনিই হয়েছেন সৌভাগ্যবান বিজয়ী। 

নগদের এরকম ব্যতিক্রমধর্মী উপহারের বিষয়ে প্লাবন বলেন, “আমি কখনো কল্পনাও করিনি যে অভিনেতা ফজলুর রহমান বাবু আমাদের বাড়িতে আসবেন। তার সাথে এভাবে দেখা হবে কখনো ভাবতে পারিনি। কোনো গতানুগতিক উপহার নয়, আমাদের সবচেয়ে পছন্দের অভিনেতার সাথে বাবাকে দেখা করিয়ে দেওয়ার জন্য নগদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ফজলুর রহমান বাবু বলছিলেন, “এটি একটি চমৎকার উদ্যোগ। নগদের এই ক্যাম্পেইনে কাজ করতে গিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে। নানান ব্যাস্ততার কারণে আমদের বাবাদের সাথে আলাদা করে সময় দেওয়া হয় না। নগদের এই উদ্যোগ বাবা-ছেলের সম্পর্কের গভীরতা আরেকবার নতুন করে অনুভব করিয়েছে। নগদকে অনেক অনেক ধন্যবাদ জানাই।” 

বাবা দিবস উপলক্ষে নগদের এই ক্যাম্পেইনে প্রতিদিন পাঁচজন করে সাত দিনে মোট ৩৫ জন বিজয়ীকে এক হাজার টাকা উপহার দিয়েছে নগদ। চূড়ান্ত বিজয়ী হিসেবে প্লাবন রায়ের বাড়িতে যান জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।