Published : 01 Apr 2026, 09:27 PM
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন স্তরের ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে আইএফআইসি ব্যাংক।
বুধবার রাজধানীর আইএফআইসি টাওয়ারে এ উপলক্ষে বেসরকারি ব্যাংকটি ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।
কর্মদক্ষতা ও মেধাভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আইএফআইসি ব্যাংক মোট ৩৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে উন্নীত করেছে বলে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বুধবারের অনুষ্ঠানে ১৯ জন কর্মকর্তার হাতে পদোন্নতিপত্র হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও জ্যেষ্ঠ কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন শাখা ও উপশাখার আরও ৪০ জন কর্মকর্তার পদোন্নতিপত্র ভার্চুয়ালি দেওয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, “প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে দক্ষ ও নিবেদিতপ্রাণ জনবলই সবচেয়ে বড় শক্তি।”
তার প্রত্যাশা, নতুন দায়িত্বে কর্মকর্তারা আরও বিচক্ষণ সিদ্ধান্তগ্রহণ, দায়িত্ববোধ এবং সেবামুখী মনোভাবের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন এবং গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করবেন।