Published : 22 Jan 2026, 12:30 AM
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী 'ফুড ফেস্টিভাল' শুরু হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের মাঠে এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল হাসান মুহাম্মদ সাদেক।
তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ৩০ বছরের পথচলা, অর্জন এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোকপাত করেন।
শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরে আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, "এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।"
এইউবি ভারপ্রাপ্ত উপাচার্য মো. মোশাররফ হোসাইন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এইউবির বোর্ড অব ট্রাস্টিজ মেম্বার সেক্রেটারি সালেহা সাদেক, এইউবির (ভারপ্রাপ্ত) কোষাধ্যক্ষ সাঈদা আক্তার বেগম।
এছাড়া এদিন আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়, তাতে অংশ নেয় ইংরেজি বিভাগ ও সমাজকর্ম বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগ এ টুর্নামেন্টে অংশ নেয়।