Published : 09 Aug 2026, 06:41 PM
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাখাবের বেনিদজে।
এই দায়িত্বে তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কাখাবের বেনিদজে ২০০১ সালে বিএটিতে যোগ দেন। তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন।
কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল, মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক অঞ্চলে কাজ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএটি বাংলাদেশে যোগ দেওয়ার আগে কাখাবের বেনিদজে বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব ‘বিশেষভাবে স্বীকৃত’।
কাখাবের বেনিদজে ২০২৬ সালের ১ মে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দেন।
তার বৈশ্বিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবমুখী নেতৃত্ব বিএটি বাংলাদেশকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে কোম্পানি আশা করছে।
এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রিধারী কাখাবের বেনিদজের জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারেরও ডিগ্রি রয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে তিনি বলেন, “১১৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের।”