Published : 27 Nov 2025, 01:58 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড ফুটবল কাপের ফাইনালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফকির ফ্যাশন লিমিটেড।
শুক্রবার ঢাকার শেফস টেবিল কোর্টসাইডে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, পাঁচ-এ-সাইড ফরম্যাটের এ টুর্নামেন্টে মোট ১২টি করপোরেট দল অংশ নেয়। এর মধ্যে রয়েছে—আবুল খায়ের গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল, কোকাকোলা বাংলাদেশ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যাল, ফকির ফ্যাশন, আইডিএলসি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, প্রাণ গ্রুপ, রবি আজিয়াটা, স্কয়ার ও সামিট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়ী ফকির ফ্যাশন পাবে লিভারপুল ফুটবল ক্লাবের স্টেডিয়াম—অ্যানফিল্ডে ভ্রমণ ও লাইভ ম্যাচ দেখার সুযোগ।
“এটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের লিভারপুলের সঙ্গে দীর্ঘদিনের পার্টনারশিপের অংশ।”
সপ্তমবারের মতো আয়োজিত এ আসর নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “আমি সকল অংশগ্রহণকারী দলকে তাদের উদ্দীপনা ও অঙ্গীকারের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।
“এই টুর্নামেন্টটি শুধু জয়-পরাজয়ের নয় বরং আনন্দ, বন্ধুত্ব এবং আমাদের গ্রাহকদের সাথে বিদ্যমান মূল্যবান সম্পর্ক উদযাপনের একটি মাধ্যম।”