২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইএফআইসি ব্যাংক ও ‘শপিং ব্যাগ’ সুপারমার্কেটের চুক্তি

চুক্তির আওতায় এখন থেকে আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা এ সুপারমার্কেটে ছাড় থেকে শুরু করে ‘বিভিন্ন সুযোগ-সুবিধা’ পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

আইএফআইসি ব্যাংক পিএলসি ও ‘শপিং ব্যাগ’ সুপারমার্কেটের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার চট্টগ্রামে শপিং ব্যাগ সুপারমার্কেটের কার্যালয়ে চুক্তি সই হয়েছে বলে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চুক্তির আওতায় এখন থেকে আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা এ সুপারমার্কেটে ৩ শতাংশ ছাড়, শেফস টার্মিনাল ফুড কোর্টে ১০ শতাংশ ছাড়, কিডস প্লে ল্যান্ডের প্রবেশ টিকিটে ৩০ শতাংশ ছাড়, ফ্রি হোম ডেলিভারি সার্ভিস, প্রমোশন ও ‘ইভেন্টে আর্লি এক্সেস’, ‘বিশেষ গ্রাহক সুবিধা’ উপভোগ করতে পারবেন।        

চুক্তিতে আইএফআইসি ব্যাংকের পক্ষে সই করেন আগ্রাবাদ শাখার চিফ ম্যানেজার মো. মঞ্জুরুল মুমিন। ‘শপিং ব্যাগ’ সুপারমার্কেটের তরফে ব্যবস্থাপনা পরিচালক মিল্টন দে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক শেখ সামসুদ্দিন বায়েজীদ, আগ্রাবাদ শাখার হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন শাহাদাত কবির এবং শপিং ব্যাগ সুপার মার্কেটের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জাফর উল্লাহ।