Published : 24 Dec 2025, 10:42 PM
‘ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছে কিউ-কমার্স প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড।
‘এক্সিলেন্স ইন কিউ-কমার্স’ (ইমার্জিং) ক্যাটাগরিতে এ সম্মাননা পাওয়ার কথা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে ফুডি এক্সপ্রেস।
রোববার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে ফুডির চিফ অপারেটিং অফিসার মো. শাহনেওয়াজ মান্নানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ডিজিটাল মার্কেটিং, উদ্ভাবনী বিজ্ঞাপন ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহক সেবায় ‘বৈচিত্র্য আনায়’ অবদানের জন্য ফুডি এক্সপ্রেসকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ইবিএল মোট তিনটি ক্যাটাগরিতে (এনাবলার, এক্সিলেন্স এবং পার্টনার্স ইন প্রগ্রেস) ৪০টি অংশীদার ও ব্যবসা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে।”
ফুডির সিওও মো. শাহনেওয়াজ মান্নান বলেন, “এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন সব উদ্ভাবনী ফিচার ও উন্নত সেবা নিয়ে আসার জন্য।”