১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের সঙ্গে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সমঝোতা

এ চুক্তির মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রিমিয়ার ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 11:43 AM

Updated : 11 Sep 2026, 03:46 PM

দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারত্বের লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

এই অংশীদারিত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হবে বলে শুক্রবার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, সমঝোতা স্মারকে সই করেন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক খালেদ আহমেদুর রহমান। 

এ চুক্তির মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রিমিয়ার ব্যাংক। 

এর আওতায় অ্যাসোসিয়েশন এবং সদস্যদের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, যৌথ প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালী উল মোরশেদ, করপোরেট লায়বিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাতুয়ারা শারমিন ও সদস্য রাজীব দে।