পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়নসহ বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
পূবালী ব্যাংকের বরিশাল অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক, উপ শাখা ব্যবস্থাপক ও ইসলামিক ব্যাংকিং উইন্ডো ব্যবস্থাপকদের নিয়ে ‘দ্বিতীয় ব্যবস্থাপক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেনারেল ব্যাংকিং এন্ড অপারেশন বিভাগের প্রধান ও মহাব্যবস্থাপক ফয়জুল হক শরীফ।
সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ মোশাহিদুল্লাহ। এ সময় ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখা ব্যবস্থাপকন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের অগ্রগতি, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহকসেবা উন্নয়ন, খেলাপি ঋণ হ্রাস, ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ এবং ২০২৬ সালের ব্যবসায়িক লক্ষ্য অর্জনের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী গ্রাহকসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি অর্জনে সব শাখা ব্যবস্থাপককে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বলেন।
