ওয়ালটনের কম্পিউটার পণ্য কিনলে উপহার ও মূল্যছাড়
এ অফার উপভোগ করা যাবে চলতি বছরের শেষদিন পর্যন্ত।
ওয়ালটন কম্পিউটারের 'ডাবল ধামাকা অফার' শুরু হয়েছে, যার আওতায় ক্রেতারা ওয়ালটন ডেস্কটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, ট্যাবলেট, প্রিন্টার ও স্পিকার কিনলেই পাচ্ছেন নিশ্চিত উপহার।
সেইসঙ্গে অন্যান্য কম্পিউটার এক্সেসরিজে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। বিশেষ উপহার হিসেবে রয়েছে প্রতি মাসে একাধিক ব্র্যান্ড নিউ ওয়ালটন তাকিওন ইলেকট্রিক বাইক পাওয়ার সুযোগ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, ওয়ালটন প্লাজা, অফিশিয়াল ওয়েবসাইট এবং ডিলার আউটলেট থেকে কম্পিউটার পণ্য ও এক্সেসরিজ কিনলে এ অফার উপভোগ করা যাবে চলতি বছরের শেষদিন পর্যন্ত।
শনিবার বিকালে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত গ্র্যান্ড লঞ্চিং প্রেগ্রামে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বর্তমানে ৪৪ ধরনের আইটি পণ্য উৎপাদন ও বাজারজাত করছে।
এর মধ্যে রয়েছে ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, ইলেকট্রিক বাইক, ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার ইত্যাদি।
ডাবল ধামাকা অফার গ্র্যান্ড লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন রবি আজিয়াটার সহযোগী কোম্পানি এক্সেনটেকের এমডি ও সিইও আদিল হোসেন নোবেল। এছাড়া ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হানসহ ওয়ালটনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আদিল হোসেন নোবেল বলেন, "বিশ্বের একটি সেরা ও নামকরা ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটনকে নিয়ে আমরা গর্ব করি। ওয়ালটন সারাবিশ্বের সেরা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করার মত পণ্য তৈরি করছে।
"বর্তমান প্রযুক্তিবিশ্বে বাংলাদেশে তৈরি উন্নত প্রযুক্তি ও পণ্যকে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব পালন করছে। ওয়ালটন আরও এগিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্বের বুকে প্রযুক্তিপণ্যের দেশ হিসেবে মর্যাদার আসনে নিয়ে যাবে এই প্রত্যাশা আমাদের সকলের।"
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, "এর আগে আমরা ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ অফার, এক্সচেঞ্জ অফারসহ বিভিন্ন সুবিধা দিয়েছি। আমাদের এসব উদ্যোগ সহজলভ্য মূল্যে আইটি পণ্য ও এক্সেসরিজ ক্রয়ে ক্রেতাদের কাছে দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এরই প্রেক্ষিতে ডাবল ধামাকা অফার দেওয়া হয়েছে।
"এর অর্থ হলো ওয়ালটনের একটি কম্পিউটার পণ্য কিংবা এক্সেসরিজ কিনে গ্রাহক নিশ্চিত উপহার কিংবা আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন। একইসঙ্গে ডাবল ধামাকা হিসেবে প্রতি মাসে থাকবে একাধিক ইলেকট্রিক বাইক জেতার সুযোগ। আইটি পণ্যে বাংলাদেশে এই প্রথম ক্রেতাদের এ ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। আশা করি বরাবরের মতো এই অফার ক্রেতাদের মাঝে দারুণ সাড়া ফেলবে।"
