Published : 08 Jun 2026, 06:01 PM
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দিয়েছে সিটি ব্যাংক।
রোববার ভিডিও কলে ওই সভা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় তুলে ধরা হয়। ওই বছর ব্যাংকের কর পরবর্তী ১ হাজার ৩২৪ কোটি টাকার মুনাফা হয়েছে, যা আগের বছরের চেয়ে ৩১ শতাংশ বেশি।
বার্ষিক সভায় সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, “বৈশ্বিক ও দেশীয় নানা অনিশ্চয়তার মধ্যেও সিটি ব্যাংক সুশাসন, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমে স্থিতিশীলতা বজায় রেখেছে। আমরা ব্যালেন্স শিট শক্তিশালী করা, ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা এবং দেশের ব্যবসা ও জনগণের পাশে থাকার অঙ্গীকার অব্যাহত রেখেছি।”
সভায় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মাসরুর আরেফিন ব্যাংকের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের কাছে তুলে ধরেন।
সভায় সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রুবেল আজিজ, পরিচালক আজিজ আল কায়সার, সৈয়দা শায়রীন আজিজ, রেবেকা ব্রোসন্যান, সৈয়দ রায়হান হাসান আলী, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, নাজিমুদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।