১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৈয়দপুরে মিডল্যান্ড ব্যাংকের উপশাখা চালু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি আহসান-উজ জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 02:31 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

নীলফামারীর সৈয়দপুরে উপশাখা চালু করার কথা জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক।

গত বৃহস্পতিবার এ উপশাখা উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান-উজ জামান প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাতিষ্ঠানিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ জাভেদ তারক খান, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন এবং চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার (সিবিও) মো. রাশেদ আকতার, সৈয়দপুর উপ-শাখার শাখা ব্যবস্থাপক আবির মুনতাসির ইসলাম।