Published : 21 Jul 2026, 11:59 AM
বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশে স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়েছে প্রযুক্তি কোম্পানি শাওমি।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ধরনের ক্রেতাদের চাহিদা, বৈচিত্র্যময় পছন্দ ও বাজেটের কথা বিবেচনায় রেখে শাওমি তাদের স্মার্ট টিভি পোর্টফোলিওতে দুটি ভিন্ন সিরিজে মোট নয়টি মডেল এনেছে।
এর মধ্যে ‘এস মিনি এলইডি ২০২৬’ সিরিজে রয়েছে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, অ্যাডভান্সড লোকাল ডিমিং, সর্বোচ্চ ১,২০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং গেম বুস্টসহ ১৪৪ হার্জ নেটিভ রিফ্রেশ রেট। এছাড়াও চমৎকার সিনেম্যাটিক ভিউয়িং ও নেক্সট-জেনারেশন গেমিংয়ের জন্য এতে ডলবি ভিশন ও ডলবি অ্যাটমস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
এই সিরিজের ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। এছাড়া ৮৫ ইঞ্চি ২ লাখ ৪৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ৪১ হাজার ৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি টিভি ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকায় মিলছে।
অন্যদিকে ‘এ প্রো ২০২৬’ সিরিজে রয়েছে ফোরকে কিউএলইডি ডিসপ্লের সঙ্গে সিনেমা-গ্রেড কালার অ্যাকিউরেসি, ফিল্মমেকার মোড ও ডলবি অডিও।
এই সিরিজের ৭৫ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ১৫ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪ হাজার ৯৯৯ টাকা ও ৪৩ ইঞ্চির দাম ৫৩ হাজার ৯৯৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় সিরিজের টিভিতেই ব্যবহারকারীরা ফোরকে রেজ্যুলুশন, এমইএমসি মোশন এনহ্যান্সমেন্ট, গুগল টিভি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপল এয়ারপ্লে ও উন্নত অডিও প্রযুক্তি উপভোগ করতে পারবেন।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা লাখো মানুষকে একত্রিত করার অনন্য ক্ষমতা রাখে।
“এবারের টুর্নামেন্টে আমরা দেখেছি, সেই উচ্ছ্বাস কীভাবে দেশের অসংখ্য পরিবারকে তাদের হোম স্ক্রিন আপগ্রেড করতে অনুপ্রাণিত করেছে। তবে টুর্নামেন্ট শেষ হলেও এই উদ্দীপনা থেমে থাকছে না।”