২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী ব্যাংক ট্রেইনিং সেন্টারে ‘বাফেডার’ কর্মশালা

৩০টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 08:51 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনের ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ প্রশিক্ষণ কর্মশালা।

‘বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনের’ (বাফেডা) উদ্যোগে রোববার কর্মশালা শুরু হয়েছে।

ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও বাফেডার ট্রেজারার মো. ওমর ফারুক খাঁন কর্মশালা উদ্বোধন করেন। বাফেডার এক্সিকিউটিভ সেক্রেটারি মো. আবুল হাসেম ও ইসলামী ব্যাংক ট্রেইনিং সেন্টারের ডিরেক্টর জেনারেল মো. মাহবুব আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দেশের ৩০টি ব্যাংকের বিভিন্ন পদমর্যদার ৫০ জন নির্বাহী ও কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন বলে ইসলামী ব্যাংক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।