১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন' অনুষ্ঠিত

প্রতিটি শ্রেণিতে ৫ জন করে মোট ১০ জনকে ‘পোডিয়াম’ সম্মাননা দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 12:04 AM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঢাকায় অনুষ্ঠিত হলো পুরুষদের জন্য ‘ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাধন ২০২৬’।

ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলা এ আয়োজন করে বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

ম্যারাথনে দেশ-বিদেশের প্রায় এক হাজার মানুষ অংশগ্রহণ করেন। 

প্রতিযোগিতা শুরু হয় হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে; শেষ হয় একই স্থানে এসে।

দুই শ্রেণিতে ২১ দশমিক ১ কিলোমিটারের হাফ ম্যারাথন ও ১০ কিলোমিটার রান পর্যায়ে বিভক্ত ছিল। 

প্রতিটি শ্রেণিতে সেরা ৫ জন করে মোট ১০ জনকে ‘পোডিয়াম’ সম্মাননা দেওয়া হয়। 

বিজয়ীদের সুস্বাস্থ্য ও পুষ্টির জন্য ১ লাখ টাকার নিউট্রিশন পোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ব্রান্ড) গোলাম কিবরিয়া সরকার।