রাজধানীতে নতুন বিক্রয়কেন্দ্র চালু করল স্বপ্ন
মিরপুর-২ এলাকায় মিরপুর মডেল থানা রোডে নতুন বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানী মিরপুর এলাকায় নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন বলছে, মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করা হয়। এটি নিয়ে সুপার শপটির মোট বিক্রয়কেন্দ্রের সংখ্যা দাঁড়াল ৯৬১টি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বপ্ন এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব অপারেশনস সাইফুল আলম রাসেল বলেন, “স্বপ্ন সবসময় গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত রিটেইল সেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
“সেই ধারাবাহিকতায় মিরপুর-২ এলাকায় নতুন আউটলেট চালু করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকরা আরও সহজে উন্নত মানের পণ্য ও সেবার সুবিধা পাবেন।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্ন এর রিজিওনাল হেড অব অপারেশনস কারিন খান, জোনাল ম্যানেজার অব অপারেশনস ফয়সাল হক, এরিয়া সেলস ম্যানেজার নূরনবী বেপারী এবং সিনিয়র আউটলেট অপারেশন ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ান।
