একসঙ্গে কাজ করতে ‘এমআইই পাথওয়েজ’ ও ‘টেন মিনিট স্কুলের’ চুক্তি
অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়মান সাদিকের সঙ্গে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নেওয়ার সুযোগ পায়।
শিক্ষার্থীদের অ্যাকাডেমিক উন্নতি ও ব্যক্তিগত দক্ষতা বিকাশে একসঙ্গে কাজ করবে ‘এমআইই পাথওয়েজ’ ও ‘টেন মিনিট স্কুল’।
বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে এমআইই পাথওয়েজ ক্যাম্পাসে আয়োজিত এক আনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অংশীদারত্ব চুক্তি সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে টেন মিনিট স্কুলের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও আয়মান সাদিক, লিড (পার্টনারশিপ) কামরুল হাসান শুভ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অসীম আহসান।
এমআইই পাথওয়েজ এবং এর মূল প্রতিষ্ঠান এমএইচ গ্লোবাল গ্রুপের প্রতিনিধিত্ব করেন চিফ কমার্শিয়াল অফিসার, জহিরুল ইসলাম, এমআইই পাথওয়েজের কান্ট্রি ম্যানেজার এইচ এম শাহজালাল, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফারহান ফুয়াদ হাসান এবং এমএইচ গ্লোবাল গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আহসান মাহমুদ।
অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আয়মান সাদিকের সঙ্গে একটি ইন্টারঅ্যাক্টিভ সেশনে অংশ নেওয়ার সুযোগ পায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উচ্চশিক্ষার পথ সুগম করা, মেন্টরশিপ প্রোগ্রাম এবং উন্নত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষমতায়নে যৌথ উদ্যোগ নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
