২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শিশুদের নিয়ে ইউটিএসএসওবির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 09:18 PM

Updated : 26 Sep 2026, 09:18 PM

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘শিশুদের রঙিন ক্যানভাস’ আয়োজন করেছে ‘ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ’ (ইউটিএসএসওবি)।

শনিবার বিকালে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের একটি হোটেলে এ প্রতিযোগিতা হয়েছে বলে সংগঠনটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পর্যটন, প্রকৃতি, দর্শনীয় স্থান, সংস্কৃতি ও ঐতিহ্যকে উপজীব্য করে আঁকা বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে তারা সৃজনশীলতা তুলে ধরে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ইউটিএসএসওবির সভাপতি এইচ এম হাকিম আলী বলেন, “ছোটবেলা থেকেই শিশুদের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা হলে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাদের আরও গভীর মূল্যবোধ ও আগ্রহ তৈরি হতে পারে।

“তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা, দায়িত্বশীল ও অর্থবহ পর্যটন সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় উৎসাহ দেওয়া গুরুত্বপূর্ণ।”