২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মান সংসদীয় প্রতিনিধি দল

মেঘনা গ্রুপের সদস্যরা শুক্রবার প্রতিনিধি দলকে এমআইইজেড ঘুরিয়ে দেখান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Sep 2026, 07:17 PM

Updated : 19 Sep 2026, 07:17 PM

মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) ঘুরে দেখলেন জার্মান সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা।

মেঘনা গ্রুপের সদস্যরা শুক্রবার প্রতিনিধি দলকে এমআইইজেড ঘুরিয়ে দেখান। এমআইইজেডে জার্মান মালিকানাধীন দুটি কারখানা সিএইচটি বাংলাদেশ লিমিটেড ও সিগওয়ার্ক বাংলাদেশ লিমিটেডও পরিদর্শন করেন তারা।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল প্রতিনিধি দলকে স্বাগত জানান বলে শনিবার গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জার্মানির ফেডারেল পার্লামেন্ট বুন্দেসটাগের সংসদীয় প্রতিনিধি নিকলাস কাপে বলেন, “এমআইইজেডে জার্মান শিল্প ও প্রযুক্তির এই শক্তিশালী উপস্থিতি দেখে আমি আনন্দিত। এ ধরনের পরিদর্শন জার্মানি ও বাংলাদেশের মধ্যকার গভীর অর্থনৈতিক অংশীদারত্বকে পুনর্নিশ্চিত করে এবং আগামী দিনে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।”

এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, “জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগী। এই সম্পর্ক অবকাঠামো, স্বাস্থ্য ও জ্বালানি খাতে কয়েক দশকের সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নে ক্রমবর্ধমান উদ্যোগের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

“এমআইইজেড সর্বাধুনিক বেসরকারি অর্থনৈতিক জোন, যেখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস ও পানির সরবরাহ, নির্ভরযোগ্য নিরাপত্তা ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা রয়েছে। জার্মান বিনিয়োগকারীদের এখানে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানাই। এখানে আমরা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি।”

জার্মান প্রতিনিধি দলে গেরল্ড অটেন, ইয়োহান সাটহফ এবং উরসুলা শাওস, আনিয়া কাটেরিনা এলিজাবেথ বিনার্ট উপস্থিত ছিলেন।