১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এতিম শিক্ষার্থীদের নিয়ে মিস্টার নুডলসের ইফতার

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এতিমখানায় ইফতার দিচ্ছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 05:20 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

রোজার মাসজুড়ে দেশের ১২টি এতিমখানায় ৮ হাজারের বেশি এতিম শিক্ষার্থীদের ইফতার দিচ্ছে ‘মিস্টার নুডলস’।

সোমবার মিস্টার নুডলসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার এতিমখানায় ইফতার দিচ্ছে তারা।

মিস্টার নুডলসের জেনারেল ম্যানেজার (বিপণন) তোষন পাল বলেন, “সাত বছর ধরে দেশের বিভিন্ন অঞ্চলের এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মিস্টার নুডলসের পক্ষ থেকে ইফতার আয়োজন করা হচ্ছে।”