১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘আরএফএল বেস্ট বাই’ এর সবচেয়ে বড় শোরুম ধানমন্ডিতে

শোরুমটি প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2026, 10:33 PM

Updated : 26 Aug 2026, 03:22 PM

ঢাকার ধানমন্ডিতে চালু হয়েছে ‘আরএফএল বেস্ট বাই’ এর সবচেয়ে বড় শোরুম। 

প্রায় ৫০ হাজার বর্গফুট জায়গাজুড়ে থাকা শোরুমটি সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল উদ্বোধন করেন বলে বুধবার কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

শোরুমটি অবস্থান সাত মসজিদ রোডে। বিশাল শোরুমে গ্রাহকরা পাবেন গৃহস্থালী সামগ্রী, ইলেকট্রনিকস, কিচেনওয়্যার, গ্রোসারি, ফার্নিচার, হোম ডেকর, সিরামিকস ও গ্লাসওয়্যারসহ বিভিন্ন পণ্য। মোবাইল ফোন, এক্সেসরিজ ও হার্ডওয়্যার পণ্যের পাশাপাশি কসমেটিকস ও টয়লেট্রিজ, ফ্যাশন ও বিউটি এক্সেসরিজ এবং লাইফস্টাইল পণ্যও রয়েছে।

এর বাইরে ফার্মেসি ও হেলথকেয়ার, বেবি কেয়ার, খেলনা ও স্পোর্টস, স্টেশনারি, পার্টি ও গিফট আইটেম, ব্যাগ ও ট্রাভেল এক্সেসরিজও রয়েছে শোরুমটিতে।

উদ্বোধন অনুষ্ঠানে আরএফএলের হেড অব রিটেইল রাহাত জাহান শামীমসহ বেস্ট বাই এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।