১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনিদের জন্য হামদর্দের অর্থ সহায়তা

বাংলাদেশে ডাক্তারি পড়া সাত ফিলিস্তিনিকে চাকরি দেওয়ার কথাও বলেছে কোম্পানিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2025, 09:50 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য অর্থ সহায়তা দিয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

মঙ্গলবার ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের হাতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া এ সহায়তা তুলে দেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মীদের বেতন ও রুহ্ আফজার বিক্রয়মূল্যের একটা অংশ ফিলিস্তিনের জনগণের জন্য দিয়েছে কোম্পানিটি। 

এছাড়া সমর্থনের অংশ হিসেবে বাংলাদেশ থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নেওয়া সাতজন ফিলিস্তিনি চিকিৎসককে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ চাকরি দিচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ সময় অন্যদের মধ্যে হামদর্দের সিনিয়র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং পরিচালক (বিপণন) অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার, উপ-পরিচালক (প্রশাসন) ও পরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রটোকল) মো. মিজানুর রহমান ও উপ-ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ মাসুম উপস্থিত ছিলেন।