১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সনি-স্মার্টের ‘মুভি ম্যারাথন’ জিতলেন যারা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার ৪৩৫ জন প্রতিযোগী ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় আবেদন করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 10:18 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

প্রথমবারের মত আয়োজিত ‘সনি-স্মার্ট মুভি ম্যারাথন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াখালী জেলার মাহমুদুল হক, তিনি জিতেছেন সনির ব্রাভিয়া ফাইভ সিরিজের ৬৫ ইঞ্চি ফোর-কে গুগল টেলিভিশন। 

শনিবার রাতে রাজধানীর উত্তরায় সনি-স্মার্ট শোরুমে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটে বলে বাংলাদেশে সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের (সনি-স্মার্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ২ হাজার ৪৩৫ জন প্রতিযোগী ব্যতিক্রমী এই প্রতিযোগিতায় আবেদন করেছিলেন। 

যাচাই-বাছাই শেষে পাঁচটি রাউন্ডে মোট ৪০ জন মূল প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান। বিভিন্ন রাউন্ড পেরিয়ে তাদের মধ্য থেকেই আটজন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে লড়ার সুযোগ অর্জন করেন।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী নউফ শাহীন কনা জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড সেভেন এবং তৃতীয় বিজয়ী জাহিদুল ইসলাম জিতেছেন সনি সাউন্ড সিস্টেম আল্ট ফিল্ড ওয়ান। 

গ্রান্ড ফিনালেতে অংশগ্রহণকারী প্রত্যেকে পেয়েছেন আলটিমেট ব্যাজ অ্যান্ড নয়েজ কেনসেলিং ফিচার সমৃদ্ধ সনি হেডফোন ডব্লিউএফ-সিএইচ৫২০, পাশাপাশি প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারী প্রত্যেকে পেয়েছেন সনি-স্মার্ট মুভি ম্যারাথন সুভ্যেনির আর গিফট ভাউচার। 

স্মার্ট টেকনোলোজিস (বিডি) লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং আজাদ রহমান, সনি ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড বাংলাদেশ শাখার প্রোডাক্ট স্পেশালিস্ট দেলোয়ার হোসেন এবং জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, পডকাস্টার ও অভিনেতা রাকিন আবসারসহ সনি-স্মার্টের বিভিন্ন পর্যায়ের কর্মীরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সারোয়ার জাহান চৌধুরী অনুষ্ঠানে বলেন, “ক্রেতারা যাতে প্রতারিত না হন, তা নিশ্চিতে সনি-স্মার্ট জাপানের জেনুইন সনি পণ্যের নিশ্চয়তা দিচ্ছে। বাংলাদেশে আমরাই একমাত্র প্রতিষ্ঠান, যারা সনি পণ্যে ডিজিটাল ওয়ারেন্টি সেবা দিচ্ছি। এর মাধ্যমে গ্রাহকদের জেনুইন সনি পণ্যের পাশাপাশি নিশ্চিত বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে।”

কোম্পানির উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান বলেন, “আমরা কেবল পণ্য বিক্রিতে নিজেদের সীমাবদ্ধ না রেখে জনসাধারণের কল্যাণেও কাজ করে যাচ্ছি। অতীতে স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সংগীত প্রতিযোগিতার ধারাবাহিকতায় এবার মুভি ম্যারাথন আয়োজন করা হলো। আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

বাংলাদেশে আইসিটি পণ্য বাজারজাতকারী শীর্ষস্থানীয় কোম্পানি স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বিশ্বের শতাধিক ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে। 

২০২১ সালের ২৬ নভেম্বর সনির ইলেকট্রনিকস পণ্য ও পরিষেবা বাংলাদেশে বাজারজাত করতে প্রাতিষ্ঠানিক পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয় স্মার্ট টেকনোলজিস।

বর্তমানে দেশজুড়ে ৩০টি শোরুম, ২১০টির বেশি পার্টনার শোরুম ও আড়াই হাজারের বেশি আইটি পার্টনারের মাধ্যমে সেবা দিচ্ছে সনি-স্মার্ট।