Published : 18 Aug 2026, 08:53 PM
শ্রমিক কল্যাণ ও দায়িত্বশীল করপোরেট কার্যাবলি অনুসরণে প্রতিশ্রুত ২৪.৬০ কোটি টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দিয়েছে গ্রামীণফোন।
এই টাকা প্রতিষ্ঠানটির ২০২৫ সালে শ্রমিকদের লাভের অংশ, যা তহবিলের (ডব্লিউপিপিএফ) ১০ শতাংশ।
গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হাতে টাকার চেক তুলে দেয়।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।
গ্রামীণফোনের চিফ এইচআর তাহিয়া হোসেন বলেন, “দায়িত্বশীল করপোরেট নাগরিক হওয়ার বিষয়টি গ্রামীণফোনের সার্বিক পরিচালন প্রক্রিয়ার অংশ। আমাদের প্রতিশ্রুতি শুধুমাত্র কানেক্টিভিটির মধ্যে সীমাবদ্ধ নয় বরং একটি নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ পথচলার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলাই গ্রামীণফোনের লক্ষ্য বলেও তিনি জানান।