২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ট্যাপইন’ কার্ড চালু করল প্রাইম ব্যাংক

এর ফলে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থানে তাৎক্ষণিক ‘ট্যাপ-অ্যান্ড-পে’ সুবিধা উপভোগ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 05:09 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

প্রাইম ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সহযোগিতায় নতুন প্রজন্মের একটি এনএফসি ডেবিট স্টিকার কার্ড ‘ট্যাপইন’ চালু করেছে।

বুধবার প্রাইম টাওয়ারে এক অনুষ্ঠানে নতুন এ কার্ড উন্মোচন করা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ট্যাপইন স্টিকার কার্ড স্লিম, নিরাপদ ও বিশ্বব্যাপী গ্রহণযোগ্য পেমেন্ট সমাধান, যা সহজেই স্মার্টফোন, মানিব্যাগ বা যেকোনো ব্যক্তিগত সামগ্রীর সঙ্গে সংযুক্ত করা যায়। ফলে গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো স্থানে তাৎক্ষণিক ‘ট্যাপ-অ্যান্ড-পে’ সুবিধা উপভোগ করতে পারবেন।”