১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফুডিতে বিশেষ সুবিধা পাবেন স্কিটো গ্রাহকরা

এ চুক্তির আওতায় স্কিটো গ্রাহকদের জন্য বাড়তি ছাড় দেবে ফুডি, যাদের সঙ্গে পাঁচ হাজারের বেশি রেস্টুরেন্টের পার্টনারশিপ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

স্কিটো সিমের গ্রাহকদের আকর্ষণীয় কিছু সুবিধা দিতে ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন।

চুক্তির আওতায় স্কিটো গ্রাহকদের জন্য বাড়তি ছাড় দেবে ফুডি, যাদের সঙ্গে পাঁচ হাজারের বেশি রেস্টুরেন্টের পার্টনারশিপ রয়েছে।

বৃহস্পতিবার গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর জিপি হাউজে সম্প্রতি হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান চুক্তিতে সই করেন।

স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ সাজিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ’স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতিরক্যাম্পেইনের আওতায় নতুন পুরাতন সব গ্রাহকরা আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

নতুন গ্রাহকরা ফুডিতে তাদের প্রথম অর্ডারে ১২০ টাকা ছাড় পাবেন; অন্যদিকে, ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে প্রতি মাসে পাঁচটি ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন বর্তমান গ্রাহকরা।

এছাড়া নির্দিষ্ট অফারে মাসে তিন বার পর্যন্ত ৬০ টাকা ছাড় পাবেন স্কিটো গ্রাহকরা।

গ্রাহকরা স্কিটো অ্যাপ বা প্রচারমূলক চ্যানেল থেকে অফারগুলো দেখতে পাবেন। এরপর ফুডি অ্যাপে গিয়ে স্কিটো নম্বর দিয়ে নিবন্ধন করলেই অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে।

অর্ডারের সময় যখন খাবার কার্টে যোগ হবে, তখন অর্ডার ডিটেইলস পেইজে প্রযোজ্য অফারগুলো দেখাবে এবং কোনোরকম ঝামেলা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে প্রোমো কোড।

অর্ডারটি কনফার্ম করলেই তাৎক্ষণিক ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা। 

গ্রামীণফোনের হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী বলেন, “ফুডির সাথে এই পার্টনারশিপের ফলে আমাদের গ্রাহকদের দৈনন্দিন খাবারের অর্ডারগুলো হবে আরও উপভোগ্য সাশ্রয়ী।

ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান বলেন, “স্কিটোর সাথে পার্টনারশিপের মাধ্যমে তারুণ্যদীপ্ত গ্রাহকদের জন্য অনন্য সুবিধা প্রদানের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। এই সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে দেশজুড়ে স্কিটো ব্যবহারকারীদের জন্য ফুড ডেলিভারিকে আরও সাশ্রয়ী উপভোগ্য করে তুলতে পারবো আমরা।