১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এশিয়া কাপ সরাসরি দেখাবে বাংলালিংকের টফি

এক দিনে ২৫ টাকা, ৭ দিনে ৫৫ টাকা এবং ৩০ দিনে ১১০ টাকায় এশিয়া কাপ ও ইপিএল দেখা যাবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 12:23 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

দুবাই ও আবুধাবিতে অুনষ্ঠিতব্য এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলালিংকের টফি।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এ টুর্নামেন্টে ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি বলেছে, দেশজুড়ে ক্রিকেটপ্রেমীরা এসব ম্যাচ উপভোগ করতে পারবেন ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম – বাংলালিংকের টফির মাধ্যমে।

অ্যান্ড্রয়েড ও আইওএস টফি অ্যাপ, টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভিতে (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস) সরাসরি প্রতিটি ম্যাচ দেখা যাবে। 

দর্শকেরা স্মার্ট টিভির বড় পর্দায় কিংবা যেকোনো সময়, যেকোনো স্থানে মোবাইল ফোনের স্ক্রিনেও এশিয়া কাপের খেলাগুলো উপভোগ করতে পারবেন। 

বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, “টফির মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের এশিয়া কাপ ২০২৫ সরাসরি দেখার সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট সবাইকে এক করে দেয়। আমরা চাই, টফির মাধ্যমে ক্রিকেট ভক্তরা কোনো বাধা ছাড়াই যেন নিরবচ্ছিনভাবে টুর্নামেন্টের রোমাঞ্চ উপভোগ করতে পারেন, সেটা বড় স্ক্রিনেই হোক, কিংবা ফোনে।

সাশ্রয়ী খরচে টফিতে বোনাস প্রিমিয়াম কনটেন্ট হিসেবেই ইপিএল টুর্নামেন্ট দেখতে পারবেন ব্যবহারকারীরা।

ক্রীড়াপ্রেমীরা এক দিনে ২৫ টাকা, ৭ দিনে ৫৫ টাকা এবং ৩০ দিনে ১১০ টাকায় এশিয়া কাপ ও ইপিএল- দুটোই দেখতে পারবেন।