১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইভি প্রদর্শনীতে আকিজের পণ্যও

ঢাকার একটি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার এ প্রদর্শনী উদ্বোধন হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2025, 05:45 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

‘বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫’ এ অংশগ্রহণ করেছে আকিজ ভেঞ্চার গ্রুপের প্রতিষ্ঠান আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস।

শনিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৃহস্পতিবার একটি কনভেনশন সেন্টারে এ প্রদর্শনী উদ্বোধন করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীতে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস তুলে ধরবে উদ্ভাবনী এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সব পণ্য, যা বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) ইকোসিস্টেমকে এগিয়ে নিতে অগ্রগামী ভুমিকা রাখবে।

প্রদর্শনীতে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলসের পণ্যের মধ্যে রয়েছে— উন্নত লিথিয়াম ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক চার চাকার যানবাহন ও ট্রাক, চার্জিং স্টেশন এবং ব্যাটারি সোয়াপিং স্টেশন, ইলেকট্রিক তিন চাকার ট্রাক ও মিশুক, আধুনিক দুই চাকার ইভি, হোম এনার্জি স্টোরেজ সিস্টেম এবং উদ্ভাবনী সোলার ব্লাইন্ড, সোলার গ্লাস ও সোলার প্যানেল