সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাণ-আরএফএলের ‘ঈদ আয়োজন’
ঈদ উৎসবে শিশুদের উপহার হিসেবে স্কুল ব্যাগ, খাদ্য ও ড্রয়িং সামগ্রী দিয়েছে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।
রাজধানীর রায়েরবাজার ও মিরপুরের একটি এতিমখানা ও ডে- কেয়ার সেন্টারে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘ঈদ উৎসব’ আয়োজন করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।
‘ঈদ ফর অল’ ক্যাম্পেইনের আওতায় এ উৎসবে শিশুদের উপহার হিসেবে স্কুল ব্যাগ, খাদ্য ও ড্রয়িং সামগ্রী দিয়েছে প্রাণ-আরএফএল কর্তৃপক্ষ।
সোমবার প্রাণ-আরএফএলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দিনের আয়োজনে শিশুরা বিভিন্ন খেলাধুলা, আড্ডা ও গল্পে মেতে ওঠে।
গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়। আর এই বিশ্বাস থেকেই আমরা প্রতিবছরই ‘ঈদ ফর অল’ ক্যাম্পেইন আয়োজন করে থাকি। এবারের ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।”
