১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাকে ভালোবাসার বার্তা দিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ

‘মাকে বলি ভালোবাসি’ ক্যাম্পেইনে অংশগ্রহণের শেষ সময় আগামী ২৪ মে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 11:25 AM

Updated : 26 Aug 2026, 03:35 PM

মা দিবস উপলক্ষে মাকে ভালোবাসার বার্তা দিয়ে রিল/ভিডিও বানিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ দিচ্ছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার।

সেরা রিলস ভিডিও বানানো ব্যক্তি পাবেন কক্সবাজার ভ্রমণের সুযোগ। সেইসঙ্গে মাকে নিয়ে ছবি তুলে ও লিখেও পুরস্কার জেতার সুযোগ রয়েছে।

কোম্পানি কর্তৃপক্ষ এক ফেইসবুক পোস্টে জানিয়েছে, ‘মাকে বলি ভালোবাসি’ ক্যাম্পেইনে অংশগ্রহণের শেষ সময় আগামী ২৪ মে।

ফেইসবুক পোস্টে বলা হয়, ভালোবাসার বার্তা রিল/ভিডিও বানিয়ে, ছবি তুলে অথবা লিখে #LoveUMa #Marks লিখে শেয়ার করুন নিজের ফেসবুক প্রোফাইলে এবং ইনবক্স করুন মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডারের ফেসবুক পেইজে। সেরা রিল বা ভিডিও নির্মাতা পাবেন মাকে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ।

সেরা ছবিতে রয়েছে স্মার্ট ফোন জেতার সুযোগ। আর সেরা লেখায় রয়েছে ‘ফাইভ স্টার’ হোটেলে মাকে নিয়ে ডিনারের সুযোগ।