১৬ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

ঢাকায় ব্র্যাক একাডেমির যাত্রা শুরু

২০১৯ সালে কুমিল্লায় ব্র্যাক একাডেমির প্রথম শাখা চালু হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 08:17 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

শিশুর সার্বিক বিকাশকে গুরুত্ব দিয়ে মানসম্পন্ন শিক্ষা দেওয়ার লক্ষ্যে ঢাকায় যাত্রা শুরু করেছে ব্র্যাক একাডেমি। 

বৃহস্পতিবার দক্ষিণখানে ব্র্যাক একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “শিশুর সার্বিক বিকাশে গুরুত্ব দিয়ে ব্র্যাক একাডেমি মানসম্মত শিক্ষার চাহিদা পূরণে কাজ করছে।”

২০১৯ সালে কুমিল্লায় ব্র্যাক একাডেমির প্রথম শাখাটি চালু হয়। বর্তমানে কুমিল্লা, বগুড়া, রাজশাহী ও ঢাকায় এর কার্যক্রম চলছে। 

জানুয়ারি মাসেই চট্টগ্রাম, সিলেট, যশোর ও নোয়াখালীতে ব্র্যাক একাডেমির কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।