Published : 19 Apr 2026, 06:58 PM
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ পুরস্কার পেল কিউ-কমার্স প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডি জানিয়েছে, ‘বেস্ট মেড-ইন-বাংলাদেশ রিটেইল ব্র্যান্ড বিভাগে পুরস্কার পেয়েছে তারা। এছাড়া ‘বেস্ট রিটেইল স্টার্টআপ’ বিভাগে ‘অনারেবল মেনশন’ এর সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল যুগে যারা বাণিজ্যের আধুনিকায়ন করছে এবং উদ্ভাবন, গ্রাহক অভিজ্ঞতা ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতি দেখাতে পেরেছে, তাদের সম্মান জানাতে এ পুরস্কারের আয়োজন। ফুডির ‘ফুড রেসকিউ’ উদ্যোগ খাবারের অপচয় রোধে কাজ করার বিষয়টি সেখানে প্রশংসা কুড়িয়েছে।
কোম্পানির চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নান বলেন, মানসম্মত সেবা প্রদান, “গ্রাহকের আস্থা অর্জন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী পরিবর্তন আনাই” ফুডির মূল লক্ষ্য।
তিনি বলেন, “বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর এই স্বীকৃতি পুরো ফুডি পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশে তৈরি একটি দেশীয় ব্র্যান্ড হিসেবে আমরা সবসময়ই বিশ্বাস করেছি যে, স্থানীয় ব্যবসাগুলোর নেতৃত্ব দেওয়ার এবং অন্যদের অনুপ্রাণিত করার সক্ষমতা রয়েছে। এই পুরস্কার আমাদের টিমের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আমাদের ওপর গ্রাহকদের প্রতিদিনের আস্থার প্রতিফলন।
“আমরা আমাদের সেবার মান আরও উঁচুতে নিয়ে যেতে এবং গ্রাহকদের শ্রেষ্ঠ সেবা দিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। একাধিক বিভাগে ফুডির এই অর্জন বাংলাদেশের একটি নির্ভরযোগ্য স্থানীয় ব্র্যান্ড হিসেবে এর ক্রমবর্ধমান অবস্থানের জানান দেয়।”