Published : 08 Jun 2026, 01:05 PM
‘বিশ্ব এলপিজি দিবস’ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।
দিবস ঘিরে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে প্রতিষ্ঠানটি।
এ কর্মসূচির উদ্বোধন করেন এমজিআই এর পরিচালক তানভীর মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ, সিনিয়র জিএম সাজ্জাদ হোসেন, সিনিয়র ডেপুটি জিএম মো. হোসেন মাহমুদ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার কোম্পানিটি বলেছে, "ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআই এর অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লক্ষ লক্ষ গ্রাহককে সেবা দিচ্ছে।"
অনুষ্ঠানে তানভীর মোস্তফা বলেন, "একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।"
বিজ্ঞাপ্তিতে আরো বলা হয়, এ দিবস উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এর আওতায় প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
পরিবেশকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন প্রচারণা চালাচ্ছেভ
এ ছাড়া, বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত যে কোনো স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে থাকছে উপহার।