Published : 19 Aug 2026, 10:45 PM
ফুটবল বিশ্বকাপ ঘিরে ক্যাম্পেইনের মাধ্যমে দেশের ২৫ হাজারের বেশি ব্যবহারকারীকে ১৫ লাখেরও বেশি ফ্রি মিনিট পুরস্কার দিয়েছে দেশীয় কলিং অ্যাপ ‘ব্রিলিয়ান্ট কানেক্ট’।
বুধবার ব্রিলিয়ান্ট কানেক্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিশ্বকাপ উপলক্ষে ২৫টি ক্যাম্পেইন আয়োজন করে তারা। এর মধ্যে ২২টি ছিল ম্যাচভিত্তিক ‘প্রেডিকশন’, যেখানে অংশগ্রহণকারী সবাইকে ফ্রি মিনিট দেওয়া হয়।
পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ উপলক্ষে ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার।
সেমিফাইনালের প্রথম ম্যাচে চাঁপাইনবাবগঞ্জের মো. রুবাইদ ইসলাম জিতে নেন ৫৫ ইঞ্চির একটি স্যামসাং স্মার্ট টিভি। দ্বিতীয় সেমিফাইনালে দিনাজপুরের সাইফুল ইসলাম সাইফ পান একটি ‘আইফোন ১৭’ এবং ফাইনাল ম্যাচে কুমিল্লার সুজন খন্দকার জিতে নেন একটি সুজুকি মোটরসাইকেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্বকাপ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। যোগাযোগের পাশাপাশি আনন্দ ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য।”
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অনুমোদিত ‘ব্রিলিয়ান্ট কানেক্ট’ মূলত ‘ইন্টারক্লাউড লিমিটেড’ এর আওতায় পরিচালিত একটি কলিং অ্যাপ, যার যাত্রা শুরু হয় ২০১৮ সালে।
প্ল্যাটফর্মটি দেশ-বিদেশে কল করার সুবিধার পাশাপাশি অ্যাপ-টু-অ্যাপ চ্যাট, ভিডিও কলসহ বিভিন্ন যোগাযোগ সেবা দিয়ে আসছে।