১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মিঠাইয়ে চলছে ‘প্রিয়জন’ ক্যাম্পেইন

মিঠাইয়ের যেকোনো শোরুম থেকে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলে ক্রেতারা ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2026, 09:33 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

মিষ্টান্ন ব্র্যান্ড মিঠাইয়ে শুরু হয়েছে ‘মিঠাই প্রিয়জন’ ক্যাম্পেইন।

ঢাকার বাড্ডায় প্রাণ সেন্টারে এক অনুষ্ঠানে ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রাণ গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি কর্তৃপক্ষ বলেছে, “মিঠাইয়ের যেকোনো শোরুম থেকে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনলে ক্রেতারা ‘মিঠাই প্রিয়জন’ ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হবেন। পরবর্তীতে ১০০ টাকার পণ্য কিনলে ক্রেতাদের অ্যাকাউন্টে ২ পয়েন্ট করে যোগ হবে। ১ পয়েন্টের মূল্য ১ টাকার সমান।”

মিঠাইয়ের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, “মিঠাইয়ের শপে কেনাকাটার ওপর অন্তত ১০০ পয়েন্ট যোগ হলে ক্রেতারা ওই পয়েন্ট যেকোনো সময় ভাঙাতে পারবেন। পয়েন্টের সমমানের টাকার মিঠাই ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন।”

অনুষ্ঠানে মিঠাইয়ের চিফ অপারেটিং অফিসার এস. এম. হাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার অমিতাভ রায়, ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।