স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এই সভা হয়।
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এই সভা হয়।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ। অংশগ্রহণ করেন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী,অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস এ এমডি হোসেন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ এবং খন্দকার রুমী এহসানুল হক।
সভায় ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) শরাফাত উল্লাহ খান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
