Published : 03 Feb 2026, 01:28 AM
‘সমৃদ্ধির বার্তা’ নিয়ে হাউজওয়্যারের পরিবেশক সম্মেলন করল গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল।
সম্প্রতি ঢাকার একটি কনভেনশন সেন্টারে এ সম্মেলন হয় বলে সোমবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রায় ৭০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।
সম্মেলনে ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও পরিকল্পনা, নতুন পণ্যের উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এবারের সম্মেলনে বিক্রয় কার্যক্রমে অবদান রাখার জন্য ১৩ জন সেরা পরিবেশককে ‘সমতার চেয়ারে’ বসিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “আমাদের পরিবেশকরাই ব্যবসায়িক সাফল্যের প্রকৃত চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, বাজার সম্পর্কে গভীর ধারণা এবং গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্কই আমাদের পণ্যকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। আরএফএল গ্রুপ সবসময় পরিবেশকদের পাশে থেকে ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে যাবে।”