১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

থ্রিডি প্রিন্ট ডিজাইনের গ্যাসের চুলা আনল আরএফএল

চুলাগুলোর মূল্য ৩ হাজার থেকে সর্বোচ্চ ৯ হাজার টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2026, 05:22 PM

Updated : 26 Aug 2026, 03:06 PM

দেশে থ্রিডি প্রিন্ট ডিজাইন গ্যাসের চুলা বাজারে নিয়ে এল শিল্পগোষ্ঠী আরএফএল।

শনিবার রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল এ চুলা উদ্বোধন করেন।

আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থ্রিডি প্রিন্ট ডিজাইন গ্যাস স্টোভগুলোর সর্বনিম্ন মূল্য ৩ হাজার ও সর্বোচ্চ মূল্য ৯ হাজার টাকা। সিঙ্গেল ও ডাবল ডিজাইনের নয়টি গ্যাস স্টোভ মডেল বাজারে আনা হয়েছে। মডেলগুলো সারা দেশে অনুমোদিত ডিলার ও আরএফএল শোরুমে পাওয়া যাচ্ছে।

এছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্ম ‘অথবা ডটকমেও’ অর্ডার করা যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আমরা সবসময় পরিবর্তনশীল ভোক্তা চাহিদার উপর গুরুত্ব দিই। আজকের গ্রাহকরা এমন পণ্য চান যা তাদের জীবনধারা ও রুচিকে প্রতিফলিত করে। বাংলাদেশের ‘প্রথম’ থ্রিডি প্রিন্টেড ডিজাইন গ্যাস স্টোভ উন্মোচনের মাধ্যমে আমরা উদ্ভাবন, গুণগত মান ও ডিজাইনের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি।”