‘ওয়ার্ল্ড লাক্সারি হোটেল’ অ্যাওয়ার্ড পেল ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক’
“আমরা সর্বদাই সেবার মান অতিক্রম করতে এবং গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার অতিথির জন্য বিলাসবহুল আতিথেয়তার সর্বোচ্চ শিখর নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন এমডি খালেদ।
তিন ক্যাটাগরিতে ‘ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস’ পাওয়ার কথা জানিয়েছে ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’।
সম্প্রতি সিঙ্গাপুরে আয়োজিত অনুষ্ঠানে বনানীর হোটেলটি পুরস্কৃত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সাউথ-ইস্ট এশিয়ার সেরা লাক্সারি বিজনেস সিটি হোটেল, একই অঞ্চলের সেরা লাক্সারি সিটি হোটেল এবং বাংলাদেশের সেরা লাক্সারি হোটেল নির্বাচিত হয়েছে ‘গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা’।
হোটেলটির তরফে ব্যবস্থাপনা পরিচালক খালেদ উর রহমান পুরস্কার গ্রহণ করেন।
তিনি বলেন, “এই অর্জন কেবল একটি ট্রফির চেয়ে বেশি; এটি আমাদের সম্পূর্ণ দলের সম্মিলিত আবেগ ও কঠোর পরিশ্রমের সত্যতা। এটি আমাদের প্রিয় অতিথিদের অমূল্য সমর্থন ও আস্থাকেও প্রতিফলিত করে।
“আমরা সর্বদাই সেবার মান অতিক্রম করতে এবং গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকার অতিথির জন্য বিলাসবহুল আতিথেয়তার সর্বোচ্চ শিখর নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
