‘পরিবেশবান্ধব’ কিচেন সিঙ্ক বাজারে আনল আরএফএল
“আমরা সবসময় বিশ্বমানের প্রযুক্তি স্থানীয় ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ায় গুরুত্ব দিয়ে থাকি,” বলেন আরএন পাল।
দেশে তৈরি ‘পরিবেশবান্ধব’ প্যাসিভেশন পলিশড স্টেইনলেস স্টিলের কিচেন সিঙ্ক বাজারে এনেছে দেশের শিল্পগ্রুপ আরএফএলের সহযোগী প্রতিষ্ঠান রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (আরএমআইএল)।
শনিবার ঢাকার বাড্ডায় গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল পণ্যটির মোড়ক উন্মোচন করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএফএল বলেছে, নতুন এই সিংক তৈরি করা হয়েছে উন্নত মোল্ড, ডিডিকিউ গ্রেডের স্টেইনলেস স্টিল শিট এবং মাল্টি-স্টেজ ডিপ ড্রয়িং প্রযুক্তি ব্যবহার করে। ফলে উৎপাদন প্রক্রিয়ায় জ্বালানি ব্যবহার ও গ্যাস খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে, যা সামগ্রিকভাবে পরিবেশের ওপর বিরূপ প্রভাব কমাতে সহায়ক।
অনুষ্ঠানে আরএন পাল বলেন, “আমরা সবসময় বিশ্বমানের প্রযুক্তি স্থানীয় ভোক্তাদের কাছে পৌঁছে দিতে গুরুত্ব দিয়ে থাকি।
“এরই ধারাবাহিকতায় এবার আমরা পরিবেশবান্ধব প্যাসিভেশন পলিশড স্টেইনলেস স্টিলের কিচেন সিঙ্ক বাজারে এনেছি।”
আরএফএল কিচেন সিংক এর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, “চারটি সাইজে প্যাসিভেশন পলিশড কিচেন সিঙ্ক বাজারে পাওয়া যাবে, এর মধ্যে ডাবল বোল সিঙ্কের সর্বোচ্চ খুচরা মূল্য ৪ হাজার টাকা, সিঙ্গেল বোলের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৭০০ টাকা থেকে ২ হাজার ৭৫০ টাকা পর্যন্ত।
“অনুমোদিত ডিলারের মাধ্যমে সারাদেশে সিঙ্কটি পাওয়া যাবে। এছাড়া কেনাকাটার জনপ্রিয় সাইট অথবা ডটকমের (www.othoba.com) মাধ্যমেও ক্রেতারা কিনতে পারবেন।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএফএল কিচেন সিঙ্কের বিজনেজ ইনচার্জ সঞ্জয় বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শেখ রাশেদ মাহমুদ, ফাইন্যান্স কন্ট্রোলার এইচ এম ফজলুল হক ও সাব অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার ফারজানা মওরিন উপস্থিত ছিলেন।
