ভ্রমণের পেমেন্ট বিকাশ করলেই বিদেশ যাওয়ার সুযোগ
এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পেমেন্টকারী পাবেন কক্সবাজার ট্যুর ও লাক্সারি হোটেলে স্টেকেশনের সুযোগ।
বিমান, বাস টিকেট ও হোটেল বুকিংয়ে প্রতি মাসে বিকাশে সর্বোচ্চ পেমেন্টকারীর জন্য নেপাল বা মালদ্বীপ ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে বিকাশ।
এছাড়া দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ পেমেন্টকারী পাবেন কক্সবাজার ট্যুর ও লাক্সারি হোটেলে স্টেকেশনের সুযোগ।
ভ্রমণকারীরা বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৪ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও কুপন অফার।
ভ্রমণসেবায় ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে বিকাশের সঙ্গে যৌথভাবে এই পুরস্কারগুলো নিয়ে এসেছে শেয়ারট্রিপ, এমি ট্রাভেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা।
সোমবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোচ্চ বিকাশ পেমেন্টের ভিত্তিতে অফার চলাকালে প্রতি মাসে ৩ জন করে ৪ মাসে মোট ১২ জন এই পুরস্কারগুলো জিতে নিবেন।
গত ১ অক্টোবর শুরু হওয়া এ প্রচারাভিযান আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।
