বেঙ্গল ব্যাংক ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ‘ক্রেডিট শিল্ড’ চালু
বেঙ্গল ক্রেডিট কার্ড হোল্ডারদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ‘ক্রেডিট শিল্ড’ সুবিধা।
ক্রেডিট কার্ড গ্রাহকদেরকে বিশেষ সুরক্ষা দিতে ‘ক্রেডিট শিল্ড’ সুবিধা চালু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
সোমবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় যেকোনো অনাকাঙিক্ষত পরিস্থিতিতে (মৃত্যু, পঙ্গুত্ব কিংবা গুরুতর অসুস্থতা) বেঙ্গল ক্রেডিট কার্ড হোল্ডারদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ‘ক্রেডিট শিল্ড’ সুবিধা।
রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এম. মনিরুল আলম নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সর্বদা উন্নত গ্রাহক সেবা নিশ্চিতে গুরুত্ব দিয়ে আসছে। আধুনিক বিশ্বের সঙ্গে মিল রেখে আগামীতেও গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা আনা হবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন বলেন, ক্রেডিট শিল্ডের মাধ্যমে গ্রাহকদের অনাকাঙিক্ষত আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা দিয়ে নিরাপদ ও দায়িত্বশীল ব্যাংকিং নিশ্চিত করতে চাই।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
