Published : 07 Sep 2026, 12:36 AM
ডিজিটাল আর্থিক সেবা নগদের একটি ক্যাম্পেইনে অংশ নিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ।
ঢাকার একটি হোটেলে সম্প্রতি এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের মূল বিজয়ী শাহরিয়ার নাফিজসহ মোট ১০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিজয়ীদের হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেন বলে নগদ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
অনুষ্ঠানে নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অফ মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মেগা পুরস্কারের পাশাপাশি রিচার্জ ক্যাম্পেইনে বিজয়ী ময়মনসিংহের মুক্তাগাছার শাহীন আলমের হাতে ভিডিও গেম কনসোল পিএসফাইভ তুলে দেওয়া হয়। এর আগে রিচার্জ ক্যাম্পেইনে আরও দুজন বিজয়ী জিতে নেন ভিডিও গেম কনসোল পিএসফাইভ।