Published : 10 Jan 2026, 06:58 PM
প্রথমবারের মত ‘পরিবেশবান্ধব’ স্কুটার নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হাজির হয়েছে আরএফএলের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ‘রাইডো’।
মেলার মূল ভবনে ২৩ নম্বর প্যাভিলিয়নে টি মডেলের স্কুটার প্রদর্শন করছে এ কোম্পানি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএফএল বলেছে, মেলায় রাইডোর স্টলের মূল আকর্ষণ মাত্র ৪৯ হাজার টাকার ইলেকট্রিক স্কুটার।
রাইডো লিফ মডেলের স্কুটারটির বাজার মূল্য ৫৫ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে ৬ হাজার ছাড় দেওয়া হচ্ছে।
আরএফএলের ভাষ্য, “দেখতে আকর্ষণীয় ও কম দামের কারণে তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই মডেলটি।”
রাইডোর হেড অব মার্কেটিং শরীফুল ইসলাম বলেন, “আমরা ‘রাইডো ডিআইটিএফ ফেস্ট’ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন মডেলের স্কুটার প্রদর্শন করছি, যার দাম ৫৫ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত।
“ভিন্ন ভিন্ন বাজেট ও প্রয়োজন অনুযায়ী এসব মডেল ক্রেতাদের মধ্যে দারুণ সাড়া জাগাচ্ছে। এছাড়া মেলা উপলক্ষে আমরা সর্বোচ্চ ১৪ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট, এক্সক্লুসিভ ফ্রি গিফট এবং সারপ্রাইজ কুপনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের সুযোগ দিচ্ছি। মেলা উপলক্ষে নতুন এই ই-স্কুটার গুলোর প্রি-বুকিং কার্যক্রমও শুরু হয়েছে।”