১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফিকি ও এমএমবির চুক্তি সই

এ অংশীদারিত্বের মাধ্যমে এমএমবি বাংলাদেশ ফিকির নলেজ পার্টনার হিসেবে কাজ করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) ও মাইন্ড ম্যাপার বাংলাদেশ (এমএমবি) সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার ফিকির কার্যালয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য আলা উদ্দিন আহমদ ও এমএমবির ম্যানেজিং ডিরেক্টর ও লিড কোচ ইজাজুর রহমান চুক্তিতে সই করেন।

ফিকির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে ফিকির নলেজ পার্টনার হিসেবে কাজ করবে এমএমবি। তারা চাকরির বাজারে দক্ষতার ঘাটতি পূরণে, ভবিষ্যতকেন্দ্রিক ও চাহিদা সম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ পরিচালনায় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আলা উদ্দিন আহমদ বলেন, “এই অংশীদারিত্ব ফিকিকে সমৃদ্ধ ও কাস্টমাইজড লার্নিং এবং ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করবে। দেশের মানব সম্পদকে সমৃদ্ধ করতে বিশ্বব্যাপী ‘বেস্ট প্র্যাক্টিস’ এবং দক্ষতার শক্তিকে কাজে লাগানোই ফিকির লক্ষ্য।"

অনুষ্ঠানে ফিকি ও মাইন্ড ম্যাপার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর শীর্ষ সংগঠন ফিকি ১৯৬৩ সালে যাত্রা শুরু করে। আর দেড় দশক ধরে মাইন্ড ম্যাপার পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে কাজ করছে।