২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভিআরসি স্টাডি অ্যাব্রডের বনানী শাখা চালু

“বনানী শাখা চালুর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2026, 01:15 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান ভিআরসি স্টাডি অ্যাব্রড রাজধানীর বনানীতে নতুন শাখা চালু করেছে।

বৃহস্পতিবার নতুন শাখাটি উদ্বোধন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, উদ্বোধনী আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর মধ্যে ছিল কার্টিন ইউনিভার্সিটি, জেমস কুক ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (এপিইউ), ইউনিভার্সিটি অব নিউক্যাসল, ইনটো, পিয়ারসন, নাভিটাস বাংলাদেশ, অ্যাপ্লাইবোর্ড, জিএসপি আপগ্রেড, স্টাডি ইন, এলসিআই গ্রুপ, এমএসএম, ইয়েস এডুকেশন, ইউনিভার্সিটি গেটওয়ে, অ্যালিয়ানজ ও বিইউপিএ।

এছাড়া ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ভিআরসি স্টাডি অ্যাব্রডের ব্যবস্থাপনা পরিচালক সামিয়াল খান বলেন, শুরু থেকেই শিক্ষার্থীদের সঠিক পরামর্শ, পেশাদার সেবা এবং আন্তর্জাতিক শিক্ষা যাত্রায় সহযোগিতা দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

তিনি বলেন, “বনানী শাখা চালুর ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের আরও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, শিক্ষা অংশীদার, ভর্তি-সহায়তা প্ল্যাটফর্ম (অ্যাগ্রিগেটর) এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিষ্ঠানের সহযোগিতাও আরও জোরদার হবে।”