Published : 01 Dec 2025, 12:57 AM
কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের পাশাপাশি আর্থিক লেনদেনকে ক্যাশবিহীন, সহজ ও নিরাপদ করতে কৃষকদের জন্য যৌথ কর্মশালা আয়োজন করেছে ‘ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ’ ও বিকাশ।
সম্প্রতি ৮৭৫ জন কৃষকের অংশগ্রহণে উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে তিনটি কর্মশালা আয়োজনের কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিকাশ বলছে, ডিজিটাল আর্থিক সেবাকে কাজে লাগিয়ে কৃষি খাতে আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক কৃষকদের নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত করাই এই উদ্যোগের লক্ষ্য।
প্রশিক্ষণে, বিকাশ ওয়ালেট খোলা, পিন সেটআপ ও এর গোপনীয়তা রক্ষা, প্রতারণা প্রতিরোধের উপায়, অ্যাপ ও ইউএসএসডি কোড ব্যবহার করে প্রতিদিনকার প্রায় সব ধরনের লেনদেন এবং এজেন্ট পয়েন্ট থেকে ক্যাশ-আউটের পদ্ধতি ও খরচ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এছাড়া সময়মতো টাকা গ্রহণ ও আর্থিক পরিকল্পনা সহজ করতেও কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার কথা জানানো হয়েছে।