Published : 27 Jun 2026, 10:14 PM
প্রিমিয়ার ব্যাংকের উপশাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রম মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে সভা হয়েছে।
শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সভা হয়েছে বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
সভায় ৬৭ জন উপশাখা ইনচার্জ অংশ নেন। উপশাখার কার্যক্রম পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণ ও টেকসই প্রবৃদ্ধি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মনজুর মফিজ।
উপব্যবস্থাপনা পরিচালক নিয়ামত উদ্দিন আহমেদ, এস এম ওয়ালি উল মোর্শেদ, অমলেন্দু রায়, মোহাম্মদ আল-আমীনসহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসইভিপি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান শামীম মুর্শেদ, এসইভিপি ও এজেন্ট ব্যাংকিং, কার্ড ও এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ এহসান উল আলম এবং এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধান আসিফ খান সভায় ব্যবসায়িক কার্যক্রম নিয়ে পরিকল্পনা তুলে ধরেন।