২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএফআইসি ব্যাংকে হয়ে গেল ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’

"ভবিষ্যৎ ব্যাংকিংয়ে তরুণ ম্যানেজমেন্ট ট্রেইনিদের পেশাদারত্ব, উদ্ধাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ," বলেন সৈয়দ মনসুর মোস্তফা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 01:33 PM

আইএফআইসি ব্যাংকে অনুষ্ঠিত হল ‘মিট দ্য সিনিয়র ম্যানেজমেন্ট’ শীর্ষক অনুষ্ঠান। 

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ব্যাংকের ডেটা প্রসেসিং ও আইটি সিস্টেম ম্যানেজমেন্ট এবং লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগে যোগ দেওয়া ম্যানেজমেন্ট ট্রেইনিদের উদ্দেশ্যে গত ৩ অগাস্ট এ অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা। 

তিনি বলেন, "ভবিষ্যৎ ব্যাংকিংয়ে সফলভাবে অবদান রাখতে হলে তরুণ ম্যানেজমেন্ট ট্রেইনিদের পেশাদারত্ব, উদ্ধাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন গুরুত্বপূর্ণ।" 

এ ক্ষেত্রে আন্তরিকতা, দক্ষতা ও করপোরেট সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে ব্যাংকের ‘সিনিয়র ম্যানেজমেন্ট টিমের’ সদস্যরা নিয়োগপ্রাপ্ত ম্যানেজমেন্ট ট্রেইনিদের অভিনন্দন জানান এবং তাদের নতুন পথ চলায় সার্বিক সহায়তার প্রতিশ্রুতি দেন।