১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রিমিয়ার সিমেন্টের ক্রেডিট রেটিং এখন ‘এএ’

প্রিমিয়ার সিমেন্ট মিলসের রেটিং এর তথ্য বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2026, 12:27 AM

Updated : 26 Aug 2026, 03:26 PM

প্রিমিয়ার সিমেন্ট মিলসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ’ দিয়েছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

বৃহস্পতিবার প্রিমিয়ার সিমেন্ট সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ক্রেডিট রেটিং সংস্থাটি আর্থিক সক্ষমতা মূল্যায়ন করে স্বল্প মেয়াদে তাদের ‘এসটি-২’ রেটিং দিয়েছে।

প্রতিষ্ঠানটি মনে করে, দীর্ঘমেয়াদি ‘এএ’ রেটিং মানে প্রিমিয়ার সিমেন্ট মিলসের ঋণ পরিশোধের সক্ষমতা ‘অত্যন্ত শক্তিশালী’। আর ‘এসটি-২’ রেটিং কোম্পানির স্বল্পমেয়াদি দায় পরিশোধের ‘সক্ষমতা’ নির্দেশ করে।

২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, আর্থিক সক্ষমতা, আয়-ব্যয়, নগদ অর্থের প্রবাহ, ঋণের পরিমাণ, সম্পদের গঠন ইত্যাদি বিষয় বিবেচনা করে এই ঋণমাণ দিয়েছে ক্রেডিট রেটিং সংস্থাটি। 

প্রিমিয়ার সিমেন্ট মিলসের রেটিং এর তথ্য বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।